৫ মে ২০২৬

বাবা-স্বামীসহ কোয়েল করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাবা-স্বামীসহ কোয়েল করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: মল্লিক পরিবারে এবার করোনার থাবা। অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক করোনায় আক্রান্ত হলেন। শুধু তাই নয়, কোয়েলের স্বামী নিসপাল সিংহ রানেও করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত গৃহ পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। বাড়ি থেকেই চিকিৎসা চলছে তাঁদের।

শুক্রবার কোয়েল নিজেই টুইট করে এ কথা জানান। তিনি লেখেন, ‘মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে আছ।’

মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, পরিবারের সদস্যদের মধ্যে বেশ কিছু দিন ধরেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল। ছিল হাল্কা শ্বাসকষ্ট-জ্বর। দিন দু’য়েক আগে পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। দুই মাস আগেই মা হয়েছেন কোয়েল। গত ৫ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর পর থেকে বাবা-মা’র সঙ্গেই ছিলেন অভিনেত্রী। বাড়িতেই করোনা সংক্রান্ত নিয়ম মেনে চলছিলেন। তা সত্ত্বেও এই খবরে মন খারাপ কোয়েল-রঞ্জিত অনুরাগীদের। তাঁদের সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছেন নেটাগরিকরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি