৪ মে ২০২৬

'বাবা দিবসে' বাবাকে নিয়ে পুলকের গান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'বাবা দিবসে' বাবাকে নিয়ে পুলকের গান

আবু ইউসুফ রাসেল, ঢাকা : এবারের বাবা দিবস উপলক্ষে ‘বাবা’ শিরোনামের একটি গান প্রকাশ পেতে যাচ্ছে ক্লোজআপ তারকা পুলক অধিকারীর কণ্ঠে। প্রতি বছর জুনের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস। দিনটিতে পৃথিবীর সকল বাবাকে বিশেষভাবে স্মরণ ও সম্মান জানানো হয়। এই কাজটিই গানে গানে করলেন সঙ্গীতশিল্পী পুলক অধিকারী।

গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর-সঙ্গীতায়োজনে মুহিন খান। পুলকের কণ্ঠের এই গানটির নির্মিত হয়েছে গল্পনির্ভর ভিডিও। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। আর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ভিডিও নির্মাণ করেছেন মুসাফির সৈয়দ।

এই গান প্রসঙ্গে পুলক বলেন, ভালো লাগছে বাবা নিয়ে এমন একটি গান করতে পেরে। বাবা-মা শব্দ দুটোর মধ্যে শ্রদ্ধা-মায়া-আবেগ-মমতার দারুণ একটি মিশ্রণ রয়েছে। এককথায় শব্দ দুটো অনেক স্পর্শকাতর। তাই বলবো, শুধু বাবা দিবসে নয়- সব সময় যেনো বাবাদের প্রতি পৃথিবীর সকল সন্তানদের সমান সম্মান ও শ্রদ্ধা থাকে।

রোববার (১৬ জুন) বাবা দিবসে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে পুলককণ্ঠের ‘বাবা’ শিরোনামের গান ভিডিওটি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি