৫ মে ২০২৬

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন পালন করলেন না জেমস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন পালন করলেন না জেমস

বিনোদন ডেস্ক : সংগীত জগতের এক অন্যতম নাম ফারুক মাহফুজ আনাম জেমস। আজ (২ অক্টোবর) তার জন্মদিন। প্রতিবছরই এই দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে কাটান এই সংগীত তারকা। এবারও জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন জেমস। তবুও মন খুশি নেই তার।

কারণ এই মাসেই না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। গত বছরের ১৮ অক্টোবর হঠাৎ করেই সবাইকে ছেড়ে চিরবিদায় নেন আমাদের রুপালি গিটারওয়ালা। জন্মদিনে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কথা মনে করে জন্মদিনের সকল আনন্দ আয়োজন থেকে নিজেকে বিরত রাখলেন গুরু-খ্যাত ব্যান্ডসংগীতের মহাতারকা জেমস।

এ প্রসঙ্গে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘এবার জন্মদিনে কোনো আয়োজন করছেন না জেমস ভাই। আমাদের লিজেন্ড আইয়ুব বাচ্চুর শ্রদ্ধায় দিনটি তিনি একা কাটাবেন। বাচ্চু ভাই চলে যাওয়ার পর থেকেই জেমস ভাই বারবার তার কথা মনে করেন। তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাচ্চু ভাইকে হারানোর শোক জেমস ভাই কাটিয়ে উঠতে পারছে না। ওপারে ভালো থাকুন বাচ্চু ভাই।’

বাংলাদেশে ও দেশের বাইরেও সমান জনপ্রিয় জেমস। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণ দিয়েছেন নিজেকে। তাকে বলা হয় রিয়েল রকস্টার। গানের মধ্যে ডুবেই কাটে তার প্রতিটা দিন। তাকে প্রায়শই "গুরু" নামে অভিহিত করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি