২১ আগস্ট ২০২৬

আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার শতাব্দীপ্রাচীন দুর্গ কিনলেন মার্ক জাকারবার্গ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৫:২৩ এএম
আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার শতাব্দীপ্রাচীন দুর্গ কিনলেন মার্ক জাকারবার্গ

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও স্ট্র্যানকালি ক্যাসল।

বাংলাপ্রেস ডেস্ক:  আয়ারল্যান্ডে একটি ঐতিহাসিক দুর্গ কিনেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।  স্ত্রী প্রিসিলা চ্যানকে সঙ্গে নিয়ে তিনি ‘স্ট্র্যানকালি ক্যাসল’ নামে ১৯ শতকের এই দুর্গটি কেনেন বলে জানিয়েছে দ্য আইরিশ টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, দুর্গটি কিনতে জাকারবার্গকে ২ কোটি থেকে ৩ কোটি ইউরো গুণতে হয়েছে।  বাংলাদেশি মুদ্রায় এর সর্বোচ্চ মূল্য প্রায় ৪২৯ কোটি টাকা।  তবে চূড়ান্ত দাম প্রকাশ করা হয়নি এবং লেনদেনটি এখনো আয়ারল্যান্ডের সম্পত্তি মূল্য নিবন্ধনে ওঠেনি।

দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের ব্ল্যাকওয়াটার ভ্যালিতে ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত দুর্গটি মেটার ডাবলিনের আন্তর্জাতিক সদর দপ্তর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। 

জাকারবার্গের এক মুখপাত্র বলেন, ‘মেটার আন্তর্জাতিক সদর দপ্তর আয়ারল্যান্ডে থাকায় মার্ক ও তার পরিবার এই দুর্গে সময় কাটানোর জন্যও উচ্ছ্বসিত।’

স্ট্র্যানকালি ক্যাসলটি প্রায় ১৮৩০ সালে সাবেক ব্রিটিশ এমপি জন কেইলির জন্য নির্মাণ করা হয়। গথিক স্থাপত্যশৈলীর এই দুর্গটির আয়তন প্রায় ১৬ হাজার বর্গফুট।  দুর্গটি এতটাই বিশাল যে, এর রান্নাঘর থেকে খাবার ঘরে যেতে দ্রুত হাঁটলেও প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে।

প্রায় ২৫ বছর আগে দুর্গটি কিনেছিলেন বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা। পরে তারাই জাকারবার্গের কাছে এটি বিক্রি করেন।

দম্পতি এক বিবৃতিতে জানান, দীর্ঘ ২৫ বছর এই ঐতিহাসিক বাড়ির যত্ন নেওয়ার পর তারা এটি নতুন মালিকের হাতে তুলে দিতে পেরে আনন্দিত। তারা আশা করছেন, জাকারবার্গ ও তার পরিবারও দুর্গটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত রাখবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি