৬ মে ২০২৬

আওয়ামী সরকারের কাছে মানুষের জীবনের মূল্য নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আওয়ামী সরকারের কাছে মানুষের জীবনের মূল্য নেই
বাংলাপ্রেস, ঢাকা : আওয়ামী লীগ সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন,তারা মৃত্যুর উপর দাঁড়িয়ে রসিকতা ছাড়া আর কিছুই করতে পারে না। শনিবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। এসময় মান্না বলেন, সরকার ব্যাংক ডাকাত আর টাকা পাচারকারীদের মদদ দেয় বলেই দেশের নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে। বাণিজ্যমন্ত্রী বার বার সিন্ডিকেট বন্ধের কথা বললেও কাজের কাজ কিছুই করতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি। মান্না আরও বলেন, অল্প কয়েকজন সিন্ডিকেটের কাছে সরকার অসহায়। সরকারের মদদপুষ্ট কিছু লোক বিদেশে টাকা পাচার করছে। সরকারি নিপীড়নের বিরুদ্ধে জনগণ রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি দেন মান্না। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি