৫ মে ২০২৬

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আওয়ামী লীগের উপদেষ্টা হলেন জয়নাল হাজারী

বাংলাপ্রেস ডেস্ক : ফেনীর এক সময়ের আলোচিত নেতা জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জয়নাল হাজারীর হাতে উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করার চিঠি তুলে দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, “আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর ২০তম জাতীয় কাউন্সিলের দেওয়া ক্ষমতা বলে আপনাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। আশা করি, আপনার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে সংগঠনে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়তা করবেন।”

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে রয়েছেন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ ৪৩জন নেতা। এবার সেখানে যুক্ত হলেন জয়নাল হাজারী।

জয়নাল হাজারী ফেনী-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০১ সালের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি দেশের বাহিরে চলে যান। এরপর রাজনীতিতে তাকে আর সক্রিয় ভূমিকায় দেখা যায় নি।

দীর্ঘদিন থেকে অসুস্থ এক সময়ের প্রতাপশালী এই নেতা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি