আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে’ শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেছেন, ‘আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে এলো। আমার তো হিসাব মেলে না ভাই।
তিনি এটাকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, “যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে।’’
তিনি অভিযোগ করে বলেন ‘আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি