আওয়ামী লীগের নির্বাচন করতে চান ডিপজল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস,ঢাকা: ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হতে চান অভিনেতা, প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মনোয়ার হোসেন ডিপজল।
কয়েকদিন আগে মারা গেছেন ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক। তিনি ডিপজলের ছোটবেলার বন্ধু। তার অসমাপ্ত কাজগুলো করার জন্য এ আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ ডিপজলের।
এ ব্যাপারে নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইল এবং পেজে একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। তার পোস্টারে লেখা রয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা-১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুয়ের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী।
তার এ পোস্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। অনেকে তাকে সমর্থন দিয়ে শুভ কামনা জানিয়েছেন। আবার অনেকে বিরূপ মন্তব্য করেছেন।
এ ব্যাপারে কথা হলে শুক্রবার (১৬ এপ্রিল) ডিপজল বলেন, ‘অবশ্যই নির্বাচন করতে চাই। আসলামুল হক আমার ছোটকালের বন্ধু। আমার সঙ্গে তার তুই তুই সম্পর্ক। হুট করে এভাবে না ফেরার দেশে চলে গেল, ভাবতেই পারছি না। আমার বন্ধুর জন্য হলেও মিরপুরের এই আসন থেকে নির্বাচন করতে চাই। দোয়া করেন আমার জন্য। ’
বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি