আটোয়ারীতে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
আনিসুর রহমান পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পুলিশ বিশেষ অভিযানে, উপজেলার ছোটদাপ এলাকা থেকে জনৈক মো: দাইমুল হক (মিলার) এর পুত্র মাদক ব্যবসায়ী সুমন রানা (৩৫) কে ৫০ পিস ইয়াবা সহ হাতনাতে আটক করতে সক্ষম হন। আটোয়ারী থানার ওসি মো: মতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সুমন রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ধৃত এই মাদক ব্যবসায়ীকে একাধিকবার মাদক মামলায় আটক করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। আটোয়ারী থানা পুলিশ কে মাদক ও জুয়ার বিরুদ্ধে তৎপরতা লক্ষ্য করা গেছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এ প্রতিনিধিকে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলার ঘোষণা করেছি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি