২০ আগস্ট ২০২৬

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মান উন্নয়নে জোর দাবী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:১১ এএম
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মান উন্নয়নে জোর দাবী

আনিসুর রহমান, আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি: আটোয়ারী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্কুল চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন।
সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও বিদ্যালয়ের শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও মোঃ জরিফ হোসেন চৌধূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম,   উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, বিএনপি নেতা আব্দুল্লাহিল বাকী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, তারেক হোসেন চৌধুরী মুক্তা, এ রায়হান চৌধুরী রকি, হিরু ঘোষ সহ অনেকে।
সমাবেশে অভিভাবক গণ অভিযোগ করেন, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষকরা ঠিকমতো পাঠদান করেন না। অধিকাংশ শিক্ষক প্রাইভেট নিয়ে ব্যস্ত এতে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জোড়ালো অভিযোগ করেন।
অভিভাবকরা আরো বলেন, কিছু শিক্ষক প্রাইভেট-কোচিং বাণিজ্য করছেন। 
যে সব ছাত্রছাত্রীরা ওই শিক্ষকদের নিকট প্রাইভেট পড়ে তাদের পরীক্ষার খাতায় ঠিকভাবে মার্ক দেওয়া হয় । আর যারা তাদের কাছে  কাছে প্রাইভেট পড়ে না, পরীক্ষার খাতায় তাদের পূর্ণ মার্ক দেওয়া হয়না বলে অনেকে আক্ষেপ করে বলেন।
এটা শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্য। বৈষম্য দ্রুত দূর করতে হবে,  অভিভাবকরা অবিলম্বে শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করার দাবি জানান। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দশ অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, "আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে একসাথে কাজ করবে বলে অভিভাবকদের আশ্বাস প্রদান করেন ।
সমাবেশে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানান ।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি