আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার, দেশে ফিরলেই গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনাসহ যেসব আসামিরা ভারতে আছে, তাদেরকে প্রত্যার্পন চুক্তির আওতায় দেশে আনতে আন্তরিকভাবে কাজ করছে সরকার।
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তার কোনো স্ট্যাটাস নেই। তার কাছে কোনো পাসপোর্ট-ট্রাভেল ডকুমেন্ট না থাকায় অবশ্যই তাকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আসন্ন জাতিসংঘ অধিবেশনে আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ১৭ বছরে এ সমস্যা জিইয়ে রেখে আরো ঘনীভূত করা হয়েছে। এই বিষয়ে সরকারি-বেসরকারি ও কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান।
প্রধানমন্ত্রীর নতুন কোনো দেশে রাষ্ট্রীয় সফরের তারিখ ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
ম্যানেজিং কমিটির হাতেই যাচ্ছে শিক্ষক নিয়োগ, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’
সঙ্গীত একাডেমি