১৮ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

আত্মঘাতী গোলে বেলজিয়ামের সাথে ড্র করল মিশর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪০ পিএম
আত্মঘাতী গোলে বেলজিয়ামের সাথে ড্র করল মিশর

বাংলাপ্রেস ডেস্ক: আজ যেন এক রূপকথার লড়াই দেখছে ফুটবল বিশ্ব। পরপর দুইটা ম্যাচই ড্র। কেপ ভার্দে লড়াই করে স্পেনকে রুখলেও মিশর যেনো জয় পেলো না নিয়তির খেলায়। শেষ পর্যন্ত ১-১ গোলের সময়তায় শেষ হয় মিশর-বেলজিয়ামের মহারণ!

ম্যাচের বড় একটা সময় দাপট দেখিয়েও গোল পাচ্ছিল না বেলজিয়াম, কিন্তু বদলি হিসেবে রোমেলু লুকাকু মাঠে নামতেই বদলে গেল সমীকরণ।

ম্যাচের শুরু থেকেই কেভিন ডি ব্রুইনদের আক্রমণাত্মক ফুটবলে কাঁপছিল মিশর। তবে স্রোতের বিপরীতে ২০ মিনিটে মোহাম্মদ সালাহর জাদুকরী এক অ্যাসিস্ট থেকে ইমাম আশওয়ারের বুলেট গতির শট বেলজিয়ামের রক্ষণভাগকে স্তব্ধ করে দেয়। গোলরক্ষক থিবো কর্তোয়া ঝাপিয়ে পড়লেও বলের গতিপথ রুখতে পারেননি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল আশওয়ারের ক্যারিয়ারের প্রথম গোল।

পিছিয়ে পড়ে বেলজিয়াম মরিয়া হয়ে উঠলেও বারবার বাধা পাচ্ছিল মিশরের জমাট রক্ষণে। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনের একটি দারুণ ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে বেলজিয়ামের কপালে তখন চিন্তার ভাঁজ। মনে হচ্ছিল, সালাহদের কাছেই হয়তো হার মানতে হচ্ছে শক্তিশালী বেলজিয়ামকে।

ঠিক সেই মুহূর্তে ম্যাচের ৬৫ মিনিটে কোচ রুডি গার্সিয়া তুরুপের তাস হিসেবে মাঠে নামান রোমেলু লুকাকুকে। আর লুকাকু নামার সঙ্গে সঙ্গেই ভাগ্য মুখ তুলে তাকালো বেলজিয়ামের দিকে। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ক্রস থেকে বল পেয়ে লুকাকু যখন শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মিশরের মোহাম্মদ হানি। আর আত্মঘাতী গোলে সমতা নিয়ে মাঠ ছাড়লো বেলজিয়াম।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি