আটলান্টিক সিটিতে প্রবাসীদের ঈদের জামাত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসীদের পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই মঙ্গলবার আটলান্টিক সিটির প্রানকেন্দ্র ফ্লোরিডা এভিনিউস্থ ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটিতে। তিন ফ্লোরের এই ইসলামিক সেন্টারে প্রায় সহস্রাধিক মুসলিম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করেন। ঈদুল আযহার জামাতের ঈমাম হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মীর্জা জোনায়েদ বেগ আজহারী।
ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহতায়ালার দরবারে করোনা মুক্ত বিশ্বসহ সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ-সমৃদ্ধি কামনা করা হয়েছে। চমৎকার আবহাওয়ায় রং বেরং এর পোশাক পড়ে মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন। নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন। ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন এবং আটলান্টিক সিটির মেয়র প্রার্থী ডাঃ দাউদ পানাহ। ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন বলেন, ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে প্রায় দেড় মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। বাকি কাজ সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠার যুক্তিকতা তুলে ধরে বলেন, সাউথজার্সীতে অনেকগুলো মসজিদ থাকলেও ইসলামিক শিক্ষাদানের জন্য পরিপূর্ন কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি। তাই পরবর্তী প্রজন্মকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি প্রতিষ্ঠা করা হয় এবং ইতিমধ্যে দুই তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই মাসের মধ্য সেন্টারের বাকি কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান। ইসলামিক সেন্টারের ছাত্রদের নামাজের সুবিদার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদ এবং ইসলামিক কমিউনিটি সেন্টারেরও ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান। ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির পাশাপাশি মসজিদ তাকওয়া এবং মসজিদ আলহেরার উদ্যোগে আরও দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের নামাজ শেষে প্রবাসীরা পশু কোরবানীর জন্য ট্রেনটন, ফিলাডেলফিয়া সিটির বিভিন্ন স্লটারিং সেন্টারে চলে যান। তবে করোনার সর্তকতা হিসাবে অধিকাংশ বাংলাদেশী স্থানীয় ব্রাইটন এবং দেশীবাজার গ্রোসারীতে কোরবানীর অর্ডার দেন বলে জানা যায়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি