৭ মে ২০২৬

আটলান্টিক সিটিতে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আটলান্টিক সিটিতে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোভ

বাংলাপ্রেস ডেস্ক: মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকাকালীন কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ধারাবাহিকতায় নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতেও প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ মে, রবিবার দুপুরে আটলান্টিক সিটির ২৭১৫, আটলানটিক এভিনিউতে অবস্হিত ‘পাবলিক সেইফটি ভবন' এর সামনে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহনকারীদের কণ্ঠে ছিল পুলিশি বর্বরতার বিরুদ্ধে নানা স্লোগান, আর হাতে ছিল প্রতিবাদী সব পোস্টার-ব্যানার-ফেস্টুন। কৃষ্ণাঙ্গদের পাশাপাশি অনেক শ্বেতাঙ্গ,স্প্যানিশ ও এশিয়ান কমিউনিটির লোকজন এই প্রতিবাদ সমাবেশে সামিল হন।

প্রতিবাদ সমাবেশে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট,কাউন্সিল এট লারজ এম ও ডেলগাডো,৫ম ওয়ার্ড এর কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যোগ দেন।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি মিছিল আটলান্টিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেনেডী প্লাজায় গিয়ে শেষ হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি