আটলান্টিক সিটিতে ফুড ব্যাংক এর কার্যক্রম সম্পন

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : আটলান্টিক সিটিতে গত ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে 'ফুড ব্যাংক' এর আয়োজন করা হয়েছিল। ঐদিন আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত 'বাংলাদেশ কমিউনিটি সেন্টার' এ সকাল দশটা থেকে একটা পর্যন্ত 'ফুড ব্যাংক' এর কার্যক্রম চলে।
'ফুড ব্যাংক' কার্যক্রম এর আওতায় 'ফুড ব্যাংক অব নিউ জারসি' তাজা শাকসব্জি,ফল,দুধ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করে। এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়।ফুড ব্যাংক কার্যক্রম চলাকালে এনথনী কারসন ব্রাউয়ার,লুইস রড্রিগেজ,মিমি নামবো,সোহেল আহমদ,মো: শাহরিয়ার,মো: আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “ফ্রেন্ডস ইন অ্যাকশন ইনক” ও “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজারসি”।
উল্লেখ্য,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে প্রতি মাসের তৃতীয় সপ্তাহে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি