আটলান্টায় নিজ দোকানের সামনে বাংলাদেশিকে গুলি করে হত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী প্রতিনিধিঃ আমেরিকার জর্জিয়ার রাজ্যের রাজধানী আটলান্টা শহরে এক সন্ত্রাসীর গুলিতে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হরিনারয়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন,তিনি তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ। তাঁর মৃত্যুতে তার দেশের বাড়িতে শোকের মাতম চলছে।
নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিটন বলেন, ১০ বছর আগে আমেরিকায় যান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি। বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এসময় এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি