আটার দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাজারে আরেক দফা বেড়েছে আটার দাম। কেজিতে ৬ টাকা দাম বেড়ে দুই কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়। যা আগের চেয়ে ১২ টাকা বাড়তি। অর্থাৎ, কেজিপ্রতি দাম বেড়েছে ৬ টাকা।
এছাড়া রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খোলা আটার দাম আগে থেকেই বাড়তি বলছে ক্রেতারা। মানভেদে প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বিক্রেতারা। এতে করে বর্তমানে এক কেজি মোটা চালের চেয়ে এক কেজি আটার দাম বেশি পড়ছে। এ নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা ।
এদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরে প্যাকেটজাত আটার দাম ৬৩ ও খোলা আটার দাম ৮১ শতাংশ বেড়েছে।
দাম বৃদ্ধির জন্য এখনো সঙ্কট না কাটা ও উৎপাদক কোম্পানিগুলোকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। এছাড়া দেশে গম আমদানিও কম হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এ কারণে অক্টোবরের শেষ দিকে আটার মিলগুলো থেকে সরবরাহ কমে যায়। এখন সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে দাম বাড়ছে।
এদিকে, আটার দাম বৃদ্ধি পাওয়ায় পণ্য বিক্রিতে বিপাকে পরার দাবি হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের। খরচ বাড়ায় খাবারের দামও বেড়েছে বলে জানান তারা। অন্যদিকে, গত দেড় মাসেও সংকট কাটেনি চিনির বাজারে। ভোজ্যতেলের সরবরাহেও রয়েছে ঘাটতি, বেড়েছে দামও।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি