আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মেয়েসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়ায় সন্তানসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায়, কন্যা সন্তান ও স্ত্রীর লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনট থানার নলডাঙা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়ার বড়িতলি এলাকার বাসিন্দা ও তাদের ৫ বছরের কন্যা সন্তাস জামিলা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় বাকি দুইজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি