৬ মে ২০২৬

আশুলিয়ায় ‘পুলিশের সঙ্গে সংঘর্ষে’ ২০ পোশাক শ্রমিক আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আশুলিয়ায় ‘পুলিশের সঙ্গে সংঘর্ষে’ ২০ পোশাক শ্রমিক আহত
ঢাকা প্রতিনিধি: নতুন বেতন কাঠামোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০জন শ্রমিক আহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। আজ (১৩ জানুয়ারি) সকালে আশুলিয়ায় এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শ্রমিকরা সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়লে বেশ কয়েকজন পথচারীও আহত হন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কয়েকশ পোশাক শ্রমিক ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় জড়ো হন। সেখানে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল থেমে যায়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে সকাল সাড়ে ৯টার দিকে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে। ঢাকা জোনের শিল্প পুলিশের সুপার সানা শামিনূর রহমান বলেন, পুলিশের হস্তক্ষেপের ফলে মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়। সাভার এবং আশুলিয়া এলাকায় ৫০টির বেশি তৈরি-পোশাক কারখানা আজ বন্ধ রাখা হয়েছে বলেও জানান শামিনূর। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি