৭ মে ২০২৬

আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ইয়াবা ও হোরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১২০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনÑঅর-রশিদ। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার শংকরপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রুবেল (২০), রংপুর জেলার গাংচড়া থানার দক্ষিণ ধলেয়া গ্রামের আনোয়ার ইসলামের ছেলে সুমন ইসলাম (১৮) ও পটুয়াখালী জেলার সদর থানার কাঁচিছিড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে হৃদয় হোসেন (১৮) । তারা আশুলিয়ার জিরাবো ফুলবাগান ও কাঠগড়া এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, আশুলিয়ার কাঠগড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের নিকট হতে ১২০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আটক মাদক ব্যবসয়ীরা দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার কাঠগড়াসহ আশপাশের এলাকায় মাদক সরবারহ ও বিক্রয় করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আশুলিয়া থানা পুলিশের এই চৌকস অফিসার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি