৮ মে ২০২৬

আশুলিয়ায় ৩ ফার্মেসীকে ২ লাখ টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আশুলিয়ায় ৩ ফার্মেসীকে ২ লাখ টাকা জরিমানা

হাসান ভূঁইয়া, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ৩টি ফার্মেসীকে ২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-৪ এর একটি ভ্রাম্যমান আদালত। এ সময় আরও ১ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করে ধবংস করা হয়।

রোববার (১৯ জানুয়ারী) দুপুর ১টা হতে বিকেল ৫টা পর্যন্ত আশুলিয়া পলাশবাড়ী ও গাজীরচট এলাকায় এ অভিযান পলিচালনা করেন সিপিসি-২, র‌্যাব-৪, নবীনগর ক্যাম্পের মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান। জরিমানাকৃত ফার্মেসী গুলো হচ্ছে- আশুলিয়ার উত্তর গাজীরচট বুড়ির বাজার এলাকার মেসার্স শাহ জালাল ফার্মেসীর ও তরুন ফার্মেসী এবং পলাশবাড়ী এলাকার মেসার্স হাজী ছবুর মাষ্টার ফার্মেসী এন্ড স্কীন কেয়ার। এর মধ্যে মেসার্স শাহ জালাল ফার্মেসীকে ১ লাখ টাকা ও অন্য দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, ঔষধ প্রশাসনের অনুমোদন ব্যতিত বিভিন্ন নকল পণ্য বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় ৩ ফার্মেসীর মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ০৩ টি ফার্মেসী হতে বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ ১ লাখ টাকার ওষুধ জব্দ করা হয় এবং তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি