আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহার। শুক্রবার (১২ জুলাই) পার্লামেন্টে আস্থা ভোটে জোট সরকার থেকে দেশটির সবচেয়ে বড় দল নিজেদের গুটিয়ে নিলে এ অবস্থার সৃষ্টি হয়। খবর এপি
গত ৩ জুলাই প্রধানমন্ত্রী পুষ্প দাহালের জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। ফলে সংবিধান অনুযায়ী বাধ্য হয়ে পুষ্পকে সংসদে আস্থাভোটের আয়োজন করতে হয়।
নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে ২৭৫টি আসন রয়েছে। কোনো প্রধানমন্ত্রীকে আস্থাভোটে জিততে কমপক্ষে ১৩৮টি ভোট প্রয়োজন। কিন্তু শুক্রবারের ওই আস্থা ভোটে পুষ্প পেয়েছেন মাত্র ৬৩টি ভোট। তার বিপক্ষে ২৫৮ জন আইনপ্রেণেতার মধ্যে ১৯৪ জন ভোট দিয়েছেন।
পুষ্প দাহালের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে ইউএমএল হাত মেলায় দেশটির অন্যতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে। এই জোট এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউন্টি পার্টির নেতা খড়গ প্রসাদ অলিকে নির্বাচিত করবেন।
গত বছরের ডিসেম্বরে নেপালে নির্বাচন হয়। এতে পুষ্প কামাল দাহালের দল সংসদে তৃতীয় সর্বোচ্চ আসন পেয়েও প্রধানমন্ত্রী হন। তবে ওই সময় থেকেই তার জোটটি নড়েবড়ে ছিল। শেষ পর্যন্ত এ বছরের জুলাইয়ে এসে তাকে ক্ষমতা হারাতে হয়েছে। সবমিলিয়ে তিনি মাত্র ১৯ মাস প্রধানমন্ত্রী ছিলেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি