৫ মে ২০২৬

আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : প্রকল্প পরিচালক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : প্রকল্প পরিচালক
বাংলাপ্রেস ডেস্ক: গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পে কোনোধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ ২ প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন। শুক্রবার (৯ জুলাই) মুন্সিগঞ্জে, আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শনে নেমেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একাধিক টিম। পরিদর্শনকারী টিমগুলোকে বিভিন্ন জেলা-উপজেলায় নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের পাঁচটি টিমের একটিতে নেতৃত্ব দেবেন আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি