আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: পদ বাণিজ্য ও অনৈতিক সুবিধায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব পদে যোগদান করেন আশরাফুল আলম খোকন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। দুদক বলছে, খোকনের বিরুদ্ধে অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব থাকাকালীন আওয়ামী লীগে পদ বাণিজ্য করেছেন তিনি। এ ছাড়া তিনি সোনা ও মুদ্রা চোরাচালানের সিন্ডিকেটে জড়িত ছিলেন। ম্যাক্স গ্রুপ ও নগদের মতো বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জন করেছেন। নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি