আসছে পরিমনির ‘বিশ্বসুন্দরী’
বাংলাপ্রেস ডেস্ক : গেলো বছর মুক্তি পাওয়া গিয়াস উদ্দিন সেলিমের “স্বপ্নজাল” ছবিতে সাবলীল অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন সুন্দরী ও আলোচিত নায়িকা পরীমনি। ওই ছবিতে সুঅভিনয়ের কল্যানে পরী নতুন করে সাফল্যের আকাশে উড়েছিলেন। ছবিটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছিল বলে চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন। কিছুদিন আগেই এক পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিন পালন করে চলতি সময়ে পরীমনি আবার আলোচিত।
জানা গেছে, তাকে নিয়ে নতুন করে আবার আলোচনা হচ্ছে নতুন একটি ছবি নিয়ে। চলতি বছরের শেষে এই নায়িকা নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন। ছবির নাম ‘বিশ্বসুন্দরী’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ। নতুন এই জুটিকে নিয়ে ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
বিশ্বসুন্দরী” ছবিটি নিয়ে পরীমনি বলেন, ছবিটির ডাবিং ও সম্পাদনার কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সব কাজ সম্পন্ন করে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া বলে আমি জেনেছি। মুক্তি পাওয়ার খবরে এই ছবির শিল্পী হিসেবে আমি আনন্দিত।
জানা গেছে, ইতিপূর্বে পরিকল্পনা করা হয়েছিল ১৩ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। তবে মুক্তির তারিখ এগিয়ে ৬ই ডিসেম্বর করা হয়েছে। পরীমনি বলেন, সবকিছু ঠিক থাকলে নির্ধারিত তারিখেই ছবিটি মুক্তি পাবে। ছবিটি কেমন হয়েছে, তা পর্দায় দেখেই দর্শকরা মূল্যায়ন করবেন। আমি ব্যাক্তিগত ভাবে শিল্পী হিসেবে কিন্তু দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্যেই কাজ করি। আশা রাখছি – আমার অভিনীত এই ছবিটি সকল শ্রেণীর চলচ্চিত্র দর্শকদের কাছে ভালো লাগবে।
ছবিটি নিয়ে তিনি আরও বলেন, সদ্য ছবিটির কাজ শেষ করেছি। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ডিসেম্বরে। এটা জেনে আমি খুবই খুশি। কারণ সারা বছর দর্শকরা ভালো ছবির জন্য অপেক্ষা করেন। আমরা শিল্পীরা একটি ভালো ছবি দর্শককে দেখানোর জন্য অপেক্ষায় থাকি। ‘স্বপ্নজাল’-এ অভিনয় করার পর থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, ভালো মানের চলচ্চিত্র, মন ছুঁয়ে যাওয়ার মতো চিত্রনাট্য ও চরিত্র না পেলে কাজ করব না।
“বিশ্ব সুন্দরী” ছবিটি প্রসঙ্গে পরীমনি আরও বলেন, এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি শুধু আমি নই, যেকোনো অভিনেত্রীর জন্যই বিশেষ কিছু। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। ছবিটি আমার দর্শক – ভক্তদের ভালো লাগলে, শিল্পী হিসেবে সেটিই আমার বড় সার্থকতা। আর আমি কিন্তু সেটাই চাইছি।
জানা যায়, চলতি বছরের এপ্রিলে রাজধানীর একটি অভিজাত হোটেলে “বিশ্বসুন্দরী” ছবির মহরত অনুষ্ঠিত হয়। ১৮ই জুন থেকে ফরিদপুরে শুটিং শুরু হয়। “বিশ্বসুন্দরী”র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। ছবির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় সিয়াম-পরীমনি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি