৫ মে ২০২৬

আসছে ৯৬ ঘন্টার পরিবহন কর্মবিরতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আসছে ৯৬ ঘন্টার পরিবহন কর্মবিরতি

বাংলাপ্রেস অনলাইন: সরকারকে ২১ দিনের আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতারা। সড়ক পরিবহন আইন আগামী ২১ দিনের মধ্যে সরকার সংস্কার না করলে ফের ৯৬ ঘণ্টার কর্মবিরতি দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

সোমবার সন্ধ্যায় তিনি বলেন, আমরা সরকারকে সময় দিতে চাই। একটা আইন চাইলেই হুট করে পরিবর্তন করা যায় না। এজন্য সরকার আমাদেরকে সময় দিতে পারে। আমরা সরকারের কাছ থেকে আশ্বাস পেলেই খুশি। যে আইন হয়েছে সেটা আমাদের কাজের পরিপন্থী। আমরা জীবন বাঁচা মরার আশঙ্কা নিয়ে রাস্তায় গাড়ি চালাতে পারবো না। সড়ক পরিবহন আইন ২০১৮ এর আটটি ধারা পরিবর্তনের দাবি জানিয়েছে পরিবহন শ্রমিকরা। এই সময়ের মধ্যে নতুন আইনের কয়েকটি ধারা পরিবর্তন করা না হলে নভেম্বরের প্রথম সপ্তাহেই ধর্মঘট ডাকা হতে পারে বলে জানিয়েছেন শ্রমিক ফেডারেশনের নেতারা।

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবি আদায়ে পরিবহন শ্রমিকদের ডাকা গত ৪৮ ঘণ্টার ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ গোটা দেশ।

সড়কে কোনো ধরনের গণপরিবহন না থাকায় বিশেষ করে দিশেহারা চাকরিজীবী ও শিক্ষার্থীরা। জীবনের তাগিদে অনেক মানুষ হেঁটে গন্তব্যে যান।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি