৪ মে ২০২৬

আশা জাগিয়েও ফিফটি হলো না সৌম্য সরকারের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:০৯ এএম
আশা জাগিয়েও ফিফটি হলো না সৌম্য সরকারের

বাংলাপ্রেস ডেস্ক:   ওপাশে একের পর এক ব্যাটারের আসা-যাওয়া দেখছিলেন। তবে এক পাশে সৌম্য সরকার ছিলেন অবিচল। আশা দেখাচ্ছিলেন ফিফটির।

 

শেষ ৬ ম্যাচে যা দেখেনি বাংলাদেশ। এই সময়ে দলের কোনো ওপেনার ফিফটির দেখা পাননি। তবে এই খরা এবারও কাটল না। আশা দেখানো সৌম্যও ফিরলেন ফিফটির আগে। 

৩০তম ওভারে দলীয় সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরেই বিদায় নিলেন তিনি। আকিল হোসেইনের বলটা ভেতরের দিকে ঢুকছিল। সেটা স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ হলেন। 

বলটা মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন সৌম্য। সেখানে বাউন্ডারি লাইনে খারি পিয়েরে সহজ ক্যাচ নিতে ভুল করেননি। 

সৌম্য বিদায় নিয়েছেন ৮৯ বলে ৪৫ রান করে। বাংলাদেশ তাদের অর্ধেক ব্যাটার হারিয়ে ফেলেছে ১০৩ রানেই।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি