৪ মে ২০২৬

আর্থিকভাবে সফল হতে চান, নতুন বছরে নিতে পারেন যেসব পদক্ষেপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
আর্থিকভাবে সফল হতে চান, নতুন বছরে নিতে পারেন যেসব পদক্ষেপ

বাংলাপ্রেস ডেস্ক:   আপনার ব্যক্তিগতভাবে জীবনে আর্থিক সফলতা ও সচ্ছলতা নিশ্চিত করতে হলে কেবল আয় বাড়ানোই যথেষ্ট নয়, বরং প্রয়োজন সুশৃঙ্খল পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি কৌশল। নতুন বছরের শুরুতেই যদি সঠিক আর্থিক রূপরেখা তৈরি করেন, তবে সারা বছরের অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানসিক চাপ থেকে মুক্ত থাকা সম্ভব। কারণ মূল্যস্ফীতি ও সুদের হারের ওঠানামা মোকাবিলায় বিনিয়োগ এবং ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।বৈশ্বিক প্রেক্ষাপটে জরুরি তহবিল কিংবা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা এখন সময়ের দাবি। অন্তত তিন থেকে ছয় মাসের জীবনযাত্রার খরচের সমপরিমাণ অর্থ লিকুইড কিংবা নগদ হিসেবে রাখা উচিত, যাতে চাকরি হারানো কিংবা হঠাৎ কোনো বড় বিপদে হাত পাততে না হয়। এর পাশাপাশি ঋণের বোঝা কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ক্রেডিট কার্ড কিংবা ব্যক্তিগত ঋণের উচ্চ সুদ অনেক সময় সঞ্চয়কে গ্রাস করে ফেলতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যানুযায়ী, ব্যক্তিগত ঋণের হার ঊর্ধ্বমুখী, তাই যত দ্রুত সম্ভব এসব ঋণ শোধ করার উদ্যোগ নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি লক্ষ্য রাখা উচিত।  যেমন— বাড়ি কেনা, সন্তানের শিক্ষা কিংবা অবসরের কথা মাথায় রেখে আলাদা আলাদা তহবিল গঠন এবং স্থায়ী আমানত বা সঞ্চয়পত্রে নিয়মিত বিনিয়োগ করা উচিত।

অন্যদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফকির আকতারুল আলম মনে করেন, আর্থিক সচ্ছলতার জন্য শুরুতেই একটি নিখুঁত আয়-ব্যয়ের খাতা তৈরি করা প্রয়োজন। এতে প্রতি মাসের খরচ ট্র্যাক করা সহজ এবং অপ্রয়োজনীয় কেনাকাটা কিংবা সাবস্ক্রিপশন ফির মতো যেসব খাতে টাকা ‘লিক’ হচ্ছে, তা শনাক্ত করা সম্ভব।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি