৪ মে ২০২৬

আরও এক ফাইনালে বাংলাদেশ হারল ‘আইজাজ’ এর কাছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ এএম
আরও এক ফাইনালে বাংলাদেশ হারল ‘আইজাজ’ এর কাছে

বাংলাপ্রেস ডেস্ক:   ‘আইজাজ’ নামটা শুনলে পরের অংশে কি ‘চিমা’ পদবিটা মনে পড়ে আপনার? হতেই পারে! ২০১২ এশিয়া কাপে শিরোপা থেকে বাংলাদেশ ছিল ৯ রানের দূরত্বে, সেই পথটা শেষমেশ আগলে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের বোলার আইজাজ চিমা! বাংলাদেশকে শেষমেশ পুড়তে হয় অনন্ত আক্ষেপে, যে আক্ষেপ এখনো ঘোচানো যায়নি।

আরও এক ফাইনালে এক ‘আইজাজ’ পথ আগলে দাঁড়ালেন বাংলাদেশের। এবার অবশ্য মঞ্চটা এশিয়া কাপের মতো অত বড় নয়। হংকং ক্রিকেট সিক্সেসের ফাইনালে বাংলাদেশ হেরে বসেছে আইজাজ খানের কাছে। ২১ বলে ৮৫ রানের ইনিংস খেলে হংকংকে জিতিয়েছেন হংকং সিক্সেসের প্লেট ফাইনাল। 

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ১৩ বলে ৫১ রান করেন আকবর আলি। এছাড়াও আবু হায়দার রনি ৮ বলে ২৮ ও জিসান আলম ৭ বলে করেন ২৭ রান। তাতে বাংলাদেশ ৫ উইকেটে ১২০ রানের পুঁজি পায়।

জবাবে এক আইজাজই করেছেন দলের দুই তৃতীয়াংশ রান। এছাড়া নিজাকাত খান ১০ বলে করেছেন ২৮ রান। বাকি ৪ ব্যাটার মিলে করেছেন ৫ রান। তবে আইজাজের ৪০৪ স্ট্রাইক রেটে ৮৫ রানের ইনিংসই বাংলাদেশকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 

ফিফটির পর এই টুর্নামেন্টে সব ব্যাটারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তবে শেষে ব্যাটার না থাকলে সেই ব্যাটারকে আবার ডেকে আনা হয়। শেষ ওভারে সেই আইজাজ ফিরে আসেন, দলের তখন ৩০ রান প্রয়োজন ছিল। তবে আকবর আলির এক ওভারে ৫ ছক্কায় তিনি তোলেন ৩২ রান, শেষ বলেও হাঁকান ছক্কা। আর তাতেই বাংলাদেশকে হারতে হয়, প্লেট ফাইনাল জেতে হংকং।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি