৬ মে ২০২৬

আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:৩৭ পিএম
আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস

বাংলাপ্রেস ডেস্ক:   ইসরাইলের কাছে আরও দুই জিম্মির লাশ হস্তান্তর করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় লাশগুলো। পরবর্তীতে তা ইসরাইলি বাহিনীর কাছে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি। 

পরে রাতেই তেলআবিবে ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে নেওয়া হয় নিহতদের লাশ। ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, এ পর্যন্ত ১৫ জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস। মোট ২৮টি লাশ ফেরত দেওয়ার কথা হামাসের। এখনো খোঁজ নেই নিহত ১৩ জনের। অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে বলে জানিয়েছে হামাস। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের।

আল-জাজিরার সূত্রমতে, যুদ্ধবিরতি ভেঙে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে ওইদিনই ৪৫ জনের মৃত্যু হয়। সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরাইল। 

উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি