আরও ৬ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নোটিশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: ডলার বেচাকেনায় অতি মুনাফা করায় দেশি-বিদেশি আরও ছয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার রাতে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রতিটি ব্যাংককে পাঠানো চিঠিতে অতি মুনাফার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কোনো কোনো ব্যাংককে ঘোষিত দামের সঙ্গে প্রকৃত দামের মিল না থাকা, বাংলাদেশ ব্যাংকের অনলাইন পোর্টালে নিয়মিত দাম ঘোষণা না করা, ঘোষিত দামে রপ্তানি ও আমদানিতে ডলারের মূল্য নির্ধারণ না করায় ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এর আগে একই কারণে আরও ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের এমডিদেরও তখন নোটিশ দেওয়া হয়। পরে আরও একটি ব্যাংকের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়। কয়েক মাস ধরেই ডলারের বাজারে অস্থিরতা চলছে। ডলারের দাম স্থিতিশীল রাখতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। ইতোমধ্যে প্রতি ডলারের দাম ৮৬ থেকে বাড়িয়ে ৯৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।
ডলার বিক্রি করায় বাংলাদেশ ব্যাংকে বৈদিশক মুদ্রার রিজার্ভ কমে ৩৯ বিলিয়ন তথা ৩ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের নিচে নেমেছে। বুধবারও বিক্রি করা হয়েছে ৫ কোটি ডলার। এতে রিজার্ভ কমে হয়েছে ৩ হাজার ৮৯৪ কোটি ডলার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি