আরো সম্পর্কোন্নয়নের প্রতিশ্রুতি চীন ও রাশিয়ার

বাংলাপ্রেস অনলাইন: চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বলেছেন, চীন ও রাশিয়ার মধ্যে সকল কৌশলগত সহযোগিতার কাজ এগিয়ে নিতে তাদের সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। খবর সিনহুয়া/বাসস। আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন।
ওয়াং উল্লেখ করেন যে, দক্ষিণ আফ্রিকায় বৈঠককালে চীন ও রাশিয়ার নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন করে ঐক্যমতে পৌঁছেছেন। এর মধ্যদিয়ে চীন ও রাশিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার দেশ হতে যাচ্ছে।
এ বছর চীন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে ধারাবাহিক বৈঠক হওয়ার কথা রয়েছে এ কথা উল্লেখ করে লাভরভ বলেন, এসব বৈঠক সফল করতে রাশিয়া চীনের সাথে একত্রে কাজ করার আশা করছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে চীনের সাথে কৌশলগত সংলাপ ও সহযোগিতা জোরদারে রাশিয়া বদ্ধপরিকর। আন্তর্জাতিক অঙ্গনের অভিন্ন উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও তারা মতামত বিনিময় করেন।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার থেকে বাদ পড়ল ৪ লাখ অবৈধ অভিবাসী
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি