৪ মে ২০২৬

আরো পাঁচদিনের রিমান্ডে মামুনুল হক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আরো পাঁচদিনের রিমান্ডে মামুনুল হক
বাংলাপ্রেস ডেস্ক: পল্টন থানার নাশকতার দুই মামলায় হেফাজত নেতা মামুনুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ মে) সকালে, সাতদিনের রিমান্ড শেষে হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুলকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ১৭ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। আবেদনের প্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর, ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে, নাশকতার তিন মামলায় হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। আর ১৭ এপ্রিল জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে, শুধু হয়রানি করতেই মামুনুল হক ও জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে বরে অভিযোগ করেন আসামিপক্ষের আইনজীবি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি