২৩ জুন ২০২৬

আর্জেন্টিনার জয়ে ন্যাড়া হলেন রাবির ব্রাজিল সমর্থক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২৯ পিএম
আর্জেন্টিনার জয়ে ন্যাড়া হলেন রাবির ব্রাজিল সমর্থক

বন্ধুর সঙ্গে বাজি ধরে হেরে গিয়ে মাথা ন্যাড়া করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল ফরাজি।

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয় হবে না—এমন বিশ্বাস থেকেই বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ব্রাজিল সমর্থক। তবে সেই বিশ্বাস সত্যি না হওয়ায় এবার নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখতে মাথা ন্যাড়া করলেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জালাল ফরাজি।

জানা যায়, সোমবার আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের আগে ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আর্জেন্টিনা সমর্থক আল-আমিন রিজভীর সঙ্গে বাজি ধরেন জালাল। তিনি ঘোষণা দেন, আর্জেন্টিনা ম্যাচে জয়ী হলে মাথা ন্যাড়া করবেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করলে নিজের দেওয়া কথা রাখতে মঙ্গলবার স্বেচ্ছায় মাথার চুল ফেলে দেন তিনি।

জালাল ফরাজি বলেন, ‘আমার বিশ্বাস ছিল কেপ ভার্দের মতো দল যদি স্পেনের মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করতে পারে, তাহলে অস্ট্রিয়াও আর্জেন্টিনাকে আটকাতে পারবে। কিন্তু আর্জেন্টিনা জিতে যাওয়ায় আমি আমার দেওয়া কথা রেখেছি।’

প্রিয় দল ব্রাজিল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি চাই নেইমার দ্রুত সুস্থ হয়ে দলে ফিরুক এবং ব্রাজিল ভালো খেলুক।

এবার ব্রাজিল তাদের ‘হেক্সা মিশন’ পূরণ করতে পারলে পুরো বিশ্ববিদ্যালয়ে নেচে উল্লাস করব।’

এ সময় পরিবহন চত্বরে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দলের সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জালালের বন্ধু ও আর্জেন্টিনা সমর্থক আল-আমিন রিজভী বলেন, ‘জালাল আমাদের কথা দিয়েছিল, আর্জেন্টিনা জিতলে মাথা ন্যাড়া করবে। সে তার প্রতিশ্রুতি রেখেছে। এখন আমরা তাকে বলব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়ে যেতে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি