২১ জুন ২০২৬

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন? জানুন ইতিহাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৪১ পিএম
আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন? জানুন ইতিহাস

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন? এই প্রশ্ন এখন অনেক ফুটবলপ্রেমীর মনে। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের মূল ইতিহাস।

জার্সিতে মুদ্রিত ‘১৮৯৩’ মূলত একটি সাল, যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) প্রতিষ্ঠার বছরকে নির্দেশ করে। নিজেদের ফুটবলের আদি ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতেই জার্সিতে এই সালটি যুক্ত করা হয়েছে।

স্কটিশ শিক্ষক ও ক্রীড়াবিদ আলেকজান্ডার ওয়াটসন হাটন ১৮৯৩ সালে ‘আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লিগ’ প্রতিষ্ঠা করেন। তাকে আর্জেন্টিনার ফুটবলের জনক বলা হয়। ইউরোপ মহাদেশের বাইরে এটিই ছিল বিশ্বের প্রথম কোনো ফুটবল অ্যাসোসিয়েশন।

হাটন বুয়েনস এইরসে একটি ইংলিশ হাইস্কুল এবং ‘অ্যালামনাই’ নামে একটি ফুটবল ক্লাব গড়ে তোলেন। ১৯১১ সালে বন্ধ হওয়ার আগে ক্লাবটি রেকর্ড ২২টি শিরোপা জিতে তৎকালীন আর্জেন্টিনার সবচেয়ে সফল দলে পরিণত হয়েছিল।

আর্জেন্টিনার জার্সির এই ‘১৮৯৩’ সংখ্যাটি কোনো গোপন কোড নয়, বরং এটি লাতিন আমেরিকার ফুটবলের শতবর্ষের পুরোনো ঐতিহ্য ও গৌরবের এক অনন্য স্মারক।সূত্র: এনপিবি নিউজ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি