আরব নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন সৌদি রাজা সালমান

বিদেশ ডেস্ক: সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি এবং আরব লীগের জরুরি বৈঠক ডেকেছেন।
সৌদি আরব এবং আরব আমিরাতের তেল ট্যাঙ্কারে রহস্যজনক নাশকতামূলক হামলার পাশাপাশি সৌদি আরবের তেল পাম্পে ড্রোন হামলার পর রাজা সালমান এ বৈঠকের আয়োজন করছেন বলে মনে করা হচ্ছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'সৌদি প্রেস এজেন্সি' বা এসপিএ গতকাল শনিবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে সৌদি রাজা সালমান আগামী ৩০ মে মক্কাতে আরব নেতাদের নিয়ে শীর্ষ বৈঠকে বসবেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে সম্প্রতি আরব আমিরাতের উপকূলে বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে হামলা এবং সৌদি আরবের তেল পাম্পে ড্রোন হামলার ফলে তেল সরবরাহ লাইনে বিঘ্ন ঘটানো এবং তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে রাজা সালমান গভীর উদ্বেগ প্রকাশ করেন। শীর্ষ বৈঠকে এসব হামলার ফলে সৃষ্ট পরিণতি বিষয়ে আলোচনা করা হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি রাজা সালমানের জরুরি বৈঠকের আহ্বানকে স্বাগত জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, বর্তমানে জটিল পরিস্থিতির ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় আরব রাষ্ট্রগুলোকে আরো ঐক্যবদ্ধ হতে হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি