আরব আমিরাতে মুক্তি পাচ্ছে শিল্পার ‘হাঙ্গামা টু’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আরব আমিরাতে মুক্তি পাচ্ছে শিল্পা শেঠির নতুন সিনেমা। পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রের গ্রেপ্তারের মধ্যেই নিজের সেই নতুন সিনেমা ‘হাঙ্গামা টু’র প্রচারণা চালান বলিউড ডিভা শিল্পা। এ সিনেমা তাঁর কাছে বিশেষ। কারণ, এ সিনেমার মাধ্যমে ১৪ বছর পর বড় পর্দায় ফেরেন এই চিত্রনায়িকা।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন, এ সংকটে বর্তমানে সব কাজে সাময়িক ইস্তফা দিলেও শিল্পা ও তাঁর অনুরাগীদের জন্য সুখবর হলো, তাঁর অভিনীত ‘হাঙ্গামা টু’ মুক্তি পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
গত ২৩ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ‘হাঙ্গামা টু’। আগামী ৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ সিনেমা। সিনেমাটিতে শিল্পা ছাড়াও অভিনয় করেছেন মিজান, রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়াসহ অনেকে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি