১৯ জুন ২০২৬

আপত্তিকর ছবি নিয়ে যা বললেন নোবেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আপত্তিকর ছবি নিয়ে যা বললেন নোবেল

বিনোদন ডেস্ক: কলকাতার টেলিভিশন চ্যানেল জি বাংলার ‘সা রে গা মা পা’ অনুষ্ঠান থেকে আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল। এই অনুষ্ঠানের শুরু থেকে ভক্তমহলে প্রশংসিত হয় নোবেলের গান। কিন্তু অনুষ্ঠানটি শেষ হওয়ার পর থেকেই বিতর্ক লেগেই আছে নোবেলের নামের সঙ্গে। কিছু দিন আগে জাতীয় সংগীত নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় তার আপত্তিকর ছবি ছড়িয়ে পড়া নিয়ে বিতর্কে পড়েছেন নোবেল।

এবার অভিযোগ উঠেছে, কিশোরী প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছেন নোবেল। সম্প্রতি ফেসবুক দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার বেশ কিছু আপত্তিকর ছবিও। শাহরিন সুলতানার নামের ওই কিশোরীর অভিযোগ, নোবেল মাদক আর নারীর নেশায় আসক্ত। প্রেমের নামে মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক ও প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন। এ ছাড়াও মাদকাসক্ততার কারণে নোবেল দুবার রিহ্যাবেও ভর্তি ছিলেন নোবেল।

ওই নারীর এসব অভিযোগ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছেন ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম। তবে শাহরিন সুলতানার নামের ওই কিশোরীর বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের যে অ্যাকাউন্ট থেকে ছবি ও অভিযোগ করা হয়, তাও ডিএক্টিভেট দেখাচ্ছে। তার পরও ওই কিশোরীর অভিযোগ ও নোবেলের আপত্তিকর ছবিগুলো এখন ফেসবুকে ভাইরাল।

আপত্তিকর ছবি ও শাহরিন সুলতানার অভিযোগের প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে নোবেল বলেন, আজকাল ছবি এডিট করা যায়। যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে, তা এডিট করা। যে মেয়ে অভিযোগ করেছেন, তার কোনো হদিস নেই। এলাকার লোকজন, পরিচিত মহল ও বন্ধুবান্ধব সবাই জানেন, আমি কেমন? এসব অভিযোগ ভিত্তিহীন ও আমার সুনাম নষ্ট করার জন্য ছাড়ানো হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি