৫ মে ২০২৬

আপিলেও হিরো আলমের মনোনয়ন বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আপিলেও হিরো আলমের মনোনয়ন বাতিল

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আপিল করে কোনো লাভ হলো না আশরাফুল আলম ওরফে হিরো আলমের। স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় তার মনোয়ন পত্র বাতিল হয়ে যায়। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আপিল-নিষ্পত্তির শুনানিতেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলম বগুড়া-৪ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর আগে নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন বলেন, রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জাল স্বাক্ষরের কারণে বাতিল করা হয় হিরো আলমের মনোনয়নপত্র।

কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর নিতে হয়। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ ভোটারদের ভুয়া স্বাক্ষরের তালিকা জমা দিয়েছেন তিনি। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি