ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব
আপাতত ১৫ কোটি আমেরিকান পাচ্ছেন ২ হাজার ডলারের চেক
আবু সাবেত: ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত লভ্যাংশ (ডিভিডেন্ড) পরিকল্পনা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে প্রায় ১৫০ মিলিয়ন (১৫ কোটি) মানুষ ২ হাজার ডলার করে অর্থ পেতে পারেন।
আমদানির ওপর আরোপিত ব্যাপক শুল্কের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসেবে নাগরিকদের হাতে সরাসরি অর্থ দেওয়ার প্রস্তাব করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার ট্রুথ সোশালে তিনি লিখেছেন, 'প্রতি ব্যক্তিকে (উচ্চ আয়ের মানুষ বাদে) কমপক্ষে ২ হাজার ডলার ডিভিডেন্ড দেওয়া হবে।
শুল্ক আরোপের কারণে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় যা সাধারণ আমেরিকানদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য ২হাজার ডলারের এই সহায়তা বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুল্ক থেকে সংগৃহীত অর্থ দিয়ে এই ডিভিডেন্ড প্রদানের বিষয়ে আলোচনা করছেন। তবে অর্থ ছাড়ের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।
বেসেন্ট জানিয়েছেন, বার্ষিক আয় ১ লাখ ডলারের কম এমন পরিবারগুলো এই অর্থ পাবেন। ফলে প্রায় ১৫ কোটি মানুষ ২,০০০ ডলার পাওয়ার যোগ্য হবেন।
আর্থিক বিশ্লেষক মাইকেল রায়ান নিউজউইককে বলেন, প্রতি জনকে ২ হাজার ডলার দিতে গেলে মোট খরচ দাঁড়াবে প্রায় ৩০০ বিলিয়ন ডলার। অথচ শুল্ক রাজস্ব দিয়ে সেই অঙ্কের ধারেকাছেও যাওয়া যায় না।
যুক্তরাষ্ট্রের রেকর্ড ১৯৫ বিলিয়ন ডলার কাস্টমস শুল্ক আদায় হলেও আইনগত বাধা ও কর সমন্বয়ের পর বাস্তবে ব্যবহারযোগ্য অর্থ থাকে মাত্র ৯০ বিলিয়ন ডলার। ফলে দেখা দিচ্ছে ২০০ বিলিয়ন ডলারের ঘাটতি।
এই পরিকল্পনা করোনাকালের স্টিমুলাস চেকের মতোই কাজ করতে পারে, তবে এটি সম্পূর্ণ অর্থায়ন হবে ট্রাম্পের আরোপিত শুল্ক থেকে আমদানিকারকদের জমাকৃত অর্থ দিয়ে।
করোনাকালে যুক্তরাষ্ট্র ৪৭৬ মিলিয়নের বেশি চেক দিয়ে ৮১৪ বিলিয়ন ডলার সহায়তা দেয়, যেখানে গড়ে ১৬ কোটি মানুষ প্রতিটি পর্যায়ে অর্থ পেয়েছিলেন।
এ পর্যন্ত শুল্ক থেকে ২২০ বিলিয়ন ডলারের বেশি আদায় হয়েছে বলে জানায় ট্রেজারি বিভাগ। আর সিএনএনের হিসাব অনুযায়ী, ২হাজার ডলারের স্টিমুলাস চেক দিতে ৩২৬ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি