৪ মে ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উসমান খাজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উসমান খাজা

বাংলাপ্রেস ডেস্ক:   অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার উসমান খাজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 

চলতি সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম অ্যাশেজ টেস্ট হবে তার শেষ ম্যাচ। এটি হবে তার ৮৮তম টেস্ট। ম্যাচটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এখানেই শুরু হয়েছিল তার প্রথম শ্রেণির ক্রিকেট জীবন। 

৩৯ বছর বয়সী খাজা শুক্রবার সকালে সতীর্থদের সিদ্ধান্তটি জানান। তার টেস্ট ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে। রিকি পন্টিং চোটে পড়ায় সুযোগ পান তিনি। ১৫ বছরের ক্যারিয়ারে টেস্টে তার রান ছয় হাজারের বেশি।

অবসর ঘোষণার সময় আবেগাপ্লুত কণ্ঠে খাজা বলেন, ‘আমি এসসিজির কাছেই থাকতাম। কুক রোডে। ছোটবেলায় একদিন মাইকেল স্ল্যাটারকে লাল ফেরারিতে যেতে দেখে ভাবতাম, একদিন আমি টেস্ট ক্রিকেটার হব। তখন আমাদের পরিবার খুব কষ্টে চলত। কখনো ভাবিনি আল্লাহ আমাকে এমন স্বপ্ন পূরণের সুযোগ দেবেন।’ 

এরপর তিনি বলেন, ‘আজ আমি জানাচ্ছি, এসসিজি টেস্টের পর আমি সব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’ 

পাকিস্তানে জন্ম নেওয়া খাজা অস্ট্রেলিয়ার প্রথম পাকিস্তান–জন্ম নেওয়া ও প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি একজন গর্বিত মুসলিম ছেলে, যার রঙটা ভিন্ন (অস্ট্রেলিয়ানদের থেকে)। আমাকে বলা হয়েছিল, আমি কখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারব না। আজ আমাকে দেখো।’ 

ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট খাজা শেষবারের মতো মাঠ ছাড়ার আগে বলেন, ‘শেষবার মাঠ ছাড়ার সময় আমি কৃতজ্ঞতা আর শান্তি নিয়ে যাব। সালাম। আমার স্বপ্ন বাঁচতে দেওয়ার জন্য ধন্যবাদ।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি