'আন্ত: বিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন বিষয়ক' কর্মশালা অনুষ্ঠিত

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো 'NRBC Bank প্রেজেন্টস আন্ত: বিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন "DacoIT of Excellence" বিষয়ক কর্মশালা'।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। কর্মশালার সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো: মহিউদ্দিন ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এবং ক্যারিয়ার ক্লাবের মডারেটর মোঃ শফিকুল ইসলাম কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামিদ রাজ্জাক, সোবহান চৌধুরী, তাশরিফ-উল ইসলাম, জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবির হোসেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুবহান চৌধুরী (কর্পোরেট একাউন্ট ম্যানেজার - রবি),তাসরিফ উল ইসলাম (ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ) ও সামিদ রাজ্জাক (এডভাইজার রবি 10 মিনিট স্কুল)। উল্লেখ্য, আন্ত:বিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশনে মোট ২৮ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি