৯ মে ২০২৬

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের হামলা, মারধর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত অর্ধ শতাধিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার বিকেল ৪টার পর থেকে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসতে থাকেন। ঢামেকের জরুরি বিভাগে গিয়ে দেখা গেছে, আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন। তারা কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউ অন্যান্য বাহনে চড়ে এসেছেন। অনেকেরই মাথায় আঘাত লেগেছে। তাদের মাথা থেকে রক্ত ঝরতেও দেখা গেছে। জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করা হয়। আহতদের প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। ছাত্রলীগ দাবি করেছে, তাদেরও কয়েক জন আহত হয়েছেন। ঢাকা মেডিকেলের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ সাংবাদিকদের বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছেন। এর বাইরে অন্যান্য হাসপাতালেও আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি