৫ মে ২০২৬

আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকেন : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকেন : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকেন।

সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার যখন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্র করছে। সে সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে দলকে আরো শক্তিশালী করতে হবে।

ওবায়দুল কদের বলেন, বিএনপি পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে। তারা আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা শুরু করেছে। যেকোনো নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির ইউপি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে তারা তাদের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। দুর্নীতি ও সংঘাত ছাড়া বিএনপি জনগণকে কিছুই দিতে পারেনি। যে কারণে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি