৯ মে ২০২৬

আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। রোববার ১৮ আগস্ট পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। পুলিশ সদরদপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই সাতজন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক তিনজন। সদরদপ্তর জানায়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন। নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, এনায়েতপুর থানার ১৫ জন, সোনাইমুড়ী থানার দুজন, তিতাস থানার দুজন, কচুয়া থানার একজন, বানিয়াচং থানার একজন, ঢাকা এসবির একজন, নারায়ণগঞ্জ পিবিআইয়ের একজন, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের একজন, কুমিল্লা হাইওয়ে পুলিশের একজন, কসবা থানার একজন, খুলনা মহানগর পুলিশের একজন, গাজীপুর মহানগর পুলিশের একজন এবং ঢাকা জেলার দুজন পুলিশ সদস্য। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি