১০ মে ২০২৬

‘আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
‘আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে’
বাংলাপ্রেস ডেস্ক: আন্দোলনে ১০৫ জন শিশু নিহত হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রোববার (৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শারমীন এস মুরশিদ বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১ কোটি ২০ লাখ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। এদের মধ্যে ৪৩ ভাগই ভাতা পাওয়ার যোগ্য নয় বলে ইউনিসেফ একটি পরিসংখ্যান দিয়েছে। বিশ্ব ব্যাংকও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। এজন্য তালিকাটি যাচাই-বাছাই করা হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। এ সময় সংস্কারের পর নির্বাচন হবে বলেও জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি