৬ মে ২০২৬

আন্দোলন স্থগিত ৭ দিন, চলবে না সুপ্রভাত বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আন্দোলন স্থগিত ৭ দিন, চলবে না সুপ্রভাত বাস

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাতদিন স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রভবনে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া ও বিইউপির ভিসি মেজর জেনারেল মো. এমদাদ-উল বারী উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, এই সাত দিনের মধ্যে দাবি না মানলে ২৮ তারিখ থেকে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। এদিকে বৈঠকের শুরুতেই আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, তার মৃত্যু যেমন শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না, তেমনি আমরাও মেনে নিতে পারছি না। আমরা গতকাল সেখানে (ঘটনাস্থলে) গিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের বেশ কিছু দাবি এসেছিল। তাদের দাবির প্রেক্ষিতে যেটা তরিৎগতিতে করা সম্ভব ছিল, সেটা হল ফুটওভার ব্রিজ। এটা আমরা শুরু করেছি।

তিনি জানান, আমরা আলোচনা করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। সুপ্রভাত পরিবহনের সকল বাস চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জাবালে নূর পরিবহনের বাসগুলোর চলাচল স্থগিত করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তারা আট দফা দাবি ঘোষণা করেন। বুধবার (২০ মার্চ) সকাল থেকেও রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি