৫ মে ২০২৬

আমরা একসাথেই আছি: হাত ধরে বললেন আমির-কিরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আমরা একসাথেই আছি: হাত ধরে বললেন আমির-কিরণ
বাংলাপ্রেস ডেস্ক: পাশাপাশি হাসি মুখে বসে আমির-কিরণ, শক্ত করে ধরে রয়েছেন একে অপরের হাত! ডিভোর্সের ঘোষণার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এমন দৃশ্য দেখবার কথা বোধহয় আপনি কল্পনাও করেননি। কিন্তু এই জুটি ফের একবার চমকে দিলেন। তাদের বার্তা- 'আমরা একসাথেই আছি'। চমকে গেলেন তো! না, গল্প নয় একদম সত্যি কথা। রোববার নিজেদের ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন দুজনেই। ফ্যানেদের উদ্দেশে বলিউড সুপারস্টার আমির খানের বার্তা, আমি জানি আপনারা যখন এই খবরটা শুনেছেন আপনাদের খারাপ লেগেছে, দুঃখ পেয়েছেন…. চমকে গেছেন। আমরা শুধু এইটুকুই বলতে চাই আমরা খুব খুশি… আমাদের সম্পর্কটা বদলে গেছে, কিন্তু আমরা একই পরিবারের অংশ। সম্পর্কে পরিবর্তন এলেও আমরা একসাথেই আছি'। নিজেদের যৌথ উদ্যোগ, পানি ফাউন্ডেশন নিয়ে এদিন আমিরযোগ করেন, পানি ফাউন্ডেশন আমাদের কাছে আমাদের সন্তান আজাদের মতো। আপনারা আমাদের জন্য দোয়া করুন, প্রার্থনা করুন..এইটুকুই বলব'।   বর্তমানে কার্গিলে 'লাল সিং চাড্ডা'-র শুটিংয়ে ব্যস্ত আমির। সেখান তার সাথেই রয়েছেন কিরণ রাও ও তাদের সন্তান আজাদও। সেখান থেকেই এই ভিডিও বার্তা দিয়েছেন জুটি। গতকাল যৌথ বিবৃতিতে দুজনে ১৫ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনে জানান, ‘একসাথে কাটানো এই ১৫টা বছর সুন্দরে আমরা আজীবনের অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি- সেখানে আমরা স্বামী,স্ত্রী নই, তবে আমরা বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার থাকব’।সূত্র : হিন্দুস্তান টাইমস বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি