৯ আগস্ট ২০২৬

আমির হামজার পেশা কৃষি, বার্ষিক আয় কত?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পিএম
আমির হামজার পেশা কৃষি, বার্ষিক আয় কত?

বাংলাপ্রেস ডেস্ক:  কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আমির হামজা নির্বাচনি হলফনামায় বার্ষিক আয় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা দেখিয়েছেন। পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা ও কৃষি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। 

হলফনামার তথ্য অনুযায়ী, আমির হামজার অস্থাবর সম্পদের মোট মূল্য ৪৬ লাখ ১১ হাজার ১২ টাকা। এর মধ্যে তার কাছে নগদ আছে ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা। এর বাইরে তার গাড়ির মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক পণ্য ও আসবাবের উপহারমূল্য ৬ লাখ টাকা। তার স্ত্রীর উপহার হিসেবে পাওয়া ১০ ভরি স্বর্ণের দাম দেখানো হয়েছে ৬ লাখ টাকা।

আমির হামজার স্ত্রীর নামে আছে ৮ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকার (বর্তমান আনুমানিক মূল্য ২২ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা) অস্থাবর সম্পদ। এর মধ্যে নগদ ১ লাখ টাকা আছে। ব্যাংকে আছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা। তিন মেয়ের নামে ১ লাখ ২০ হাজার করে ব্যাংকে আছে ৩ লাখ ৬০ হাজার টাকা।

সর্বশেষ আয়কর রিটার্নে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা আয় দেখানোর কথা হলফনামায় উল্লেখ করেছেন আমির হামজা। এই আয়ের বিপরীতে তিনি ৫৪ হাজার ৯৬০ টাকা আয়কর দিয়েছেন। আয়কর রিটার্নে ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।

নির্বাচনের জন্য নিজের ব্যবসা ও কৃষি থেকে আয় করা ১৫ লাখ টাকা খরচ করবেন আমির হামজা। এ ছাড়া স্ত্রীর বাড়িভাড়া ও মোহর, শ্বশুরের চাকরি ও চাষাবাদ থেকে ৫ লাখ এবং বাবার চাষাবাদ থেকে প্রাপ্ত ৫ লাখ করে টাকা ধার নেবেন। স্বেচ্ছায় দান হিসেবে চাচার কাছ থেকে ৩ লাখ ও দুলাভাইয়ের কাছ থেকে নেবেন ৫ লাখ টাকা। এ ছাড়া যশোরে আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসক মহিউদ্দীন কাছ থেকে স্বেচ্ছায় দান হিসেবে নিচ্ছেন ৫ লাখ টাকা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি