৫ মে ২০২৬

আমি ট্রাম্পের মতো নিরক্ষর নই, সংবিধান পড়তে জানি: ইলহান ওমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৭:০৫ বিকাল
আমি ট্রাম্পের মতো নিরক্ষর নই, সংবিধান পড়তে জানি: ইলহান ওমার

নোমান সাবিত: মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেসওমেন ইলহান ওমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে বলেছেন, 'আপনার মতো আমি নিরক্ষর নই আমি সংবিধান পড়তে পারি।'
ঘটনাটি ঘটেছে সোমবার, ফক্স নিউজের অনুষ্ঠানে 'দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল'-এ এক সাক্ষাৎকারে। সেখানে ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টির নীতির সমালোচনা করতে গিয়ে ওমারের প্রসঙ্গ টেনে বলেন, আমি এমন এক ব্যক্তিকে দেখি, যে সোমালিয়া থেকে এসেছে যেখানে কিছুই নেই, না পুলিশ, না সেনাবাহিনী, কিছুই না। শুধু অপরাধ। আর সে এসে আমাদের শেখাচ্ছে, কীভাবে দেশ চালাতে হয়।
এরপর ট্রাম্প ওমারের সংবিধান উদ্ধৃতির প্রসঙ্গ টেনে বলেন, সে সব সময় বলে, ‘সংবিধানে এটা লেখা আছে, সংবিধান বলে ওটা’ পুরো ব্যাপারটাই একেবারে হাস্যকর।
এর জবাবে ওমার সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ট্রাম্পের সাক্ষাৎকারের একটি ক্লিপ শেয়ার করে লিখেছেন, 'আপনার মতো আমি নিরক্ষর নই, তাই জানি সংবিধানে কী লেখা আছে।'
ওমার চার মেয়াদ ধরে কংগ্রেস সদস্য। তিনি মাত্র আট বছর বয়সে সোমালিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০০০ সালে, ১৭ বছর বয়সে, মার্কিন নাগরিকত্ব লাভ করেন।
ট্রাম্প একাধিকবার এই প্রগতিশীল ডেমোক্র্যাটকে সোমালিয়ায় 'ফিরে যেতে' বলেছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরেও হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি মজা করে বলেছিলেন, তিনি সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে প্রস্তাব দিয়েছেন। তাকে ফিরিয়ে নিতে ট্রাম্প মন্তব্য করেন।
বলেছিলেন, ‘আমি তাকে চাই না, নিজের নাগরিকত্ব হারানোর হুমকিকে ওমার তুচ্ছ করেছেন। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন,আমি একদমই চিন্তিত নই। তারা কীভাবে আমার নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাকে দেশ থেকে বের করবে, তা আমার বোধগম্য নয়।
তিনি আরও বলেন, এই হুমকিটা এত ভয়ানক কেন বুঝি না। আমি আর সেই আট বছরের যুদ্ধবিধ্বস্ত মেয়ে নই। আমি পরিণত হয়েছি, আমার সন্তানরাও বড় হয়েছে। চাইলে আমি যেকোনো জায়গায় থাকতে পারি।
হোয়াইট হাউস সোমবার ওই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় একটি ছবি প্রকাশ করে যেখানে দেখা যায়, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ম্যাকডোনাল্ডসের ড্রাইভ-থ্রু জানালা থেকে হাত নেড়ে হাসছেন।
বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি